ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়া ৪৩টি তিমির মর্মান্তিক মৃত্যু ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

“ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে” -ব্যারিস্টার ফুয়াদ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১২:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২০৮৪ বার পড়া হয়েছে

পথ সভায় বক্তব্য দিচ্ছেন ব‍্যারিস্টার ফুয়াদ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে” -ব্যারিস্টার ফুয়াদ

“ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে” কুড়িগ্রামে পথসভায় ব্যারিস্টার ফুয়াদ।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে দুই খদ্দেরসহ পতিতা আটক

সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। দুপুরে একটি কমুনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাউল ডালের ন্যায্য মুল্য নির্ধারণ না করতে পারার কারনে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।”

পড়ুন>> গোয়াইনঘাট সীমান্তে ফের চোরাচালান: আসছে অস্ত্র-মাদক

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, “নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসবো। এলাকাবাসীর প্রতি আমার উদার্ত্ত আহবান এবি পার্টির ছায়াতলে আসেন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি৷ কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার।”

পরে বিকেল ৪টার দিকে জেলা শহরের ঘোষপাড়া ও কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় কুড়িগ্রাম ২ সদর আসনে এবি পার্টির প্রার্থী ডাক্তার নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে” -ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : ১২:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫