ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতে ভারি বৃষ্টির পানির সাথে ভূরুঙ্গামারীর ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৪৯৮৫ বার পড়া হয়েছে

ভারতে ভারি বৃষ্টির পানির সাথে ভূরুঙ্গামারীর ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে ভারি বৃষ্টির পানির সাথে ভূরুঙ্গামারীর ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

ভারতে ভারি বৃষ্টির পানির সাথে ভূরুঙ্গামারীর কালজানি ও দুধকুমার নদীতে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানি বাড়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতে ভারতের অংশে বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুড়ির সাথে শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা উপায়ে এসব গাছ নদী থেকে সংরক্ষণ করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন।

বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ডলডাঙা, শালঝোড় এলাকায় কালজানি নদীর পাড় থেকে এসব তুলছেন স্থানীয়রা।

স্থানীয় অনেকে জানান, ভেসে আসা বেশির ভাগ গাছ কেটে রাখা। কিছু গাছ শেকড়সহ আসছে। ধারণা করা হচ্ছে, পানির স্রোতে বন থেকে উপড়ে আসছে।

ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে , ভুটান থেকে জয়গা এলাকা হয়ে হাসিমারা ফরেস্ট থেকে এসব কাঠ আসতে পারে। তারা বলছেন, কালজানীর উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল রয়েছে। সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং তীব্র স্রোত দেখা দিয়েছে।

ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আশপাশের একাধিক বনাঞ্চল প্লাবিত হয়ে এসব কাঠের গুড়ি ভেসে আসতে পারে।

ওই এলাকার জুবায়ের, রানা ও আব্দুল কুদ্দুস জানান, পানির উপরে খালি গাছ আর গাছ। মাঝে মধ্যে মরা গরুও আসতেছে। মনে হচ্ছে অলৌকিক ঘটনা। ঘাটিয়াল আবু সাইদ জানান, বিকেল ৩ টার দিক থেকে গাছগুলো আসতেছে। যে যেভাবে পারে তুলেতেছে। নদীর পানি ওইভাবে বাড়েনি। বন্যা হবেনা।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, শুধু গাছে গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা দিয়ে সাতরিয়ে গাছ ধরে আনছে। এতো গাছ কোত্থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। তবে ভারত থেকে আসতেছে এটা সিওর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে ভারি বৃষ্টির পানির সাথে ভূরুঙ্গামারীর ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি

আপডেট সময় : ০৭:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫