রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন
রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন

 

রাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলনpরাঙামাটি জেলা নেতৃত্বের পদত্যাগ দাবীতে পৌর শ্রমিকদলের সংবাদ সম্মেলন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল রাঙামাটি জেলা শাখার অবৈধ কমিটির দুর্নীতি, স্বজনপ্রীতি, কমিটি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা এবং পৌর শ্রমিকদল বিলুপ্তির প্রতিবাদে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

 

শনিবার বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি বিএনপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে পৌর শ্রমিকদলসহ জেলার বিভিন্ন উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, বর্তমান জেলা কমিটি অবৈধভাবে গঠিত হয়ে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।

পড়ুন>> কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

 

 

তাঁরা আরও অভিযোগ করেন, কমিটিতে স্বজনপ্রীতি, আর্থিক বানিজ্য এবং একচেটিয়া স্বেচ্ছাচারিতা চালু রয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে পৌর শ্রমিকদল কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

 

বক্তারা জোর দাবি জানান, অবৈধ জেলা কমিটি দ্রুত বিলুপ্ত করে যোগ্য, ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গঠন করতে হবে। একই সঙ্গে বিলুপ্ত পৌর শ্রমিকদলকে অবিলম্বে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার আহ্বান জানান তাঁরা।

 

 

এই সময় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সভাপতি নিজাম আকন্দ পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার সাবেক জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রহমান বাবু সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কাপ্তাই উপজেলা শ্রমিকদল মোঃ সাজ্জাদ হোসেন বাঘাইছড়ি উপজেলা শ্রমিকদল মোঃ মোস্তফা রাজস্থলী উপজেলা শ্রমিকদল মোঃ আলাউদ্দিন শ্রমিক নেতা  আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

পড়ুন>>ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)

 

 

জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মুজাফফরের পদত্যাগ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌর শ্রমিকদলের আহ্বায়ক জানান, তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নিরলসভাবে কাজ করেছেন।

এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৩ জুলাই পৌর শ্রমিকদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির দায়িত্ব পান। এরপর থেকেই তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন এবং তা ২০২৫ সালের ২৫ জানুয়ারি জেলা শ্রমিকদলের সভাপতির কাছে জমা দেন।

তবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নানা অজুহাতে কমিটি অনুমোদন না দিয়ে উল্টো পূর্ণাঙ্গ কমিটি না পাওয়ার অভিযোগ দেখিয়ে পৌর কমিটি বিলুপ্ত করেন বলে অভিযোগ করেন তিনি।

 

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বর্তমান জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা অব্যাহত থাকলে রাঙামাটি শ্রমিকদল নেতৃত্ব ও কর্মীবিহীন হয়ে পড়বে।

 

এসময় তারা কেন্দ্রীয় শ্রমিকদলের কাছে জেলা সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক মুজাফফরের পদত্যাগ দাবি করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!