ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)
ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)

 

 

ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)

 

 

যে যুগের ভয়াবহতা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন।

 

আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগে প্রিয় রাসূল (দ.) এর আগমনে সমস্ত পৃথিবী আলোকিত হয়। নবীজিকে অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অপরিসীম মর্যাদায় সমাসীন।

 

 

যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চরম অবক্ষয়ের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কণ্ঠে ঘোষণা দিলেন- “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর”। এ আহবানে সাড়া দিয়ে যুবকেরা আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এমনভাবে অগ্রসর হয়েছে যা জ্ঞানীদের জন্য ভাববার বিষয়, চিন্তাশীলদের জন্য সুচিন্তার বিষয়।

 

 

গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়।

পড়ুন>>বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রান মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১নং গুজরা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল হক ও গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন।

পড়ুন>> আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ সায়েম।

 

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!