কাউনিয়ার আশা খানসামা (বকুলতলা) ব্রাঞ্চে ১৫-১৭ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফিজিওথেরাপি কার্যক্রম অনুষ্ঠান খানসামা (বকুলতলা)ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার রংপুর (মাহিগঞ্জ) জেলা মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ম্যানেজার (কাউনিয়া) মোঃ রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিথুন মিয়া,লোন অফিসার মোঃ ইমরান আলী প্রমূখ।
চিকিৎসা প্রদান করেন ফিজিওথেরাপিষ্ট বিপিটি নিটোর কে. এম.রেদওয়ানুল হক ও আশার স্বাস্থ্য সেবিকাগণ। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশা খানসামা ব্রাঞ্চের সমিতি ভুক্ত অসুস্থ সদস্যরা ফিজিওথেরাপি সেবা গ্রহন করেন।
Leave a Reply