নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার
ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য

 

 

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার

 

 

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার।
অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় নারী সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিন (৩৮) অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে সর্বমোট ২৯ লাখ ৭০ হাজার টাকা হারান। এ ঘটনায় তিনি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখা অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হলে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে পুলিশ কিশোরগঞ্জ থানার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ জুই আক্তার (২৪), স্বামী— মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই আক্তার স্বীকার করেন, কানাডার ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তিনি ও তার সহযোগীরা বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

পড়ুন>> রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু এখনো পানির নিচে

গোয়েন্দা পুলিশ জানায়, আটক জুই আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা নং-০৯, তারিখ- ১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, তৎসহ দণ্ডবিধির ৪১৭/৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক করে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিদেশে চাকরি বা ভিসার প্রতিশ্রুতিতে কোনো অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন না করতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!