ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচাসহ ব্যাংক কর্মকর্তার কারাদন্ড 

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ১০:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫৫৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচাসহ ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজার মামলায় চাচা মইজু মন্ডল (৬০) ও তার ছেলে অগ্রনী ব্যাংক কর্মকর্তা মুকুল হোসেন (২৬) নামে দুইজনকে পৃথক দুইটি ধারায় ৯ মাসের কারাদন্ড এবং সে সাথে ১ হাজার পাঁচশত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকার সময় আসামীদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খাইরুল ইসলাম এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মইজু মন্ডল এবং তার ছেলে ও খলিসাকুন্ডি দৌলতপুর শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মুকুল হোসেন।

পড়ুন>> রাণীশংকৈলে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মামলা সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ নিয়ে ভাই ভাই এ বিরোধ চলে আসছিলো।  ২০১৯ সালের ৩০ আগষ্ট  দুপুর অনুমান ১২.০০ টার সময় সাজাপ্রাপ্ত আসামীরা যোগসাজস করে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় তৈরি ধারালো রামদা, লোহার রড, লাঠি, ইত্যাদি নিয়া বে-আইনি জনতাবদ্ধ হয়ে অভিযোগকারীর নির্মানাধীন বাড়ীর সামনে বাহির আঙ্গিনায় দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে এবং অভিযোগকারীর পরিবারদের সদস্যদের কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য দৌলতপুর স্বাস্থ্যকমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তির ভাই আফজাল হোসেন বাদী হয়ে ঘটনার একদিন পরে দৌলতপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উক্ত মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মিরাজ আহমেদ তদন্ত শেষ করে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ অক্টোবরে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় ভাতিজার মামলায় চাচাসহ ব্যাংক কর্মকর্তার কারাদন্ড 

আপডেট সময় : ১০:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫