কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে
কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা শনিবার রাতে নাজিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মশিয়ার রহমান উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম,বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার বসুনিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,
ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মকছুদার রহমান, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম,সদস্য আব্দুল আউয়াল, ইউনিয়ন ছাত্র দলের সদস্য মতিয়ার রহমান প্রমূখ।
তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিত কে শক্তিশালী করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিন্ধান্ত নেয়া হয়।

























