রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক

রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ 
রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ 

 

 

রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

 

 

রাণীশংকৈলে সড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আরোহী রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। রফিকুল উপজেলার জওগাঁও গ্রামের মফিজউদ্দিনের ছেলে।

 

 

এদিন রাতে পৌরসভার বাঁশবাড়ী বরেন্দ্র অফিসের সামনে পাকা রাস্তার উপর হরিপুর হতে রানীশংকৈল গামী একটি ট্রাক যার নং- ঢাকা মোট্টো-ট-১১-৪৮৬১ অপরদিক থেকে রানীশংকৈল হতে বলিদ্বরাগামী একটি মটরসাইকেল এর সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম পাকা রাস্তায় ছিটকে পড়ে গেলে ট্টাকের চাকা তার বাম পায়ের উপর দিয়ে চলে যায় এবং বাম পা ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়৷

পড়ুন>>দৌলতপুরে গভীর রাতে দূর্ধষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্নালংকারসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট

 

তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত রফিকুলকে রানীশংকৈল উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে৷ তার অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে৷

 

 

 

গুরুতর আহত রফিকুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়৷ পরদিন শুক্রবার ২২ আগস্ট রফিকুলের নিজ বাড়ি জওগাঁও গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তার দাফন সম্পন্ন হয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!