দৌলতপুরে গভীর রাতে দূর্ধষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্নালংকারসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের ব্যবসায়ী সাবান মন্ডলের বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এঘটনায় ব্যবসায়ী সাবান মন্ডলের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এবং বাড়ির মালিকের ছেলে শাকিবুল ও সেলিম রেজা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫/৭ জন সংঘবদ্ধ ডাকাতদল কালো কাপড়ে মুখ ঢেকে প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক সাবান মন্ডলসহ বাড়ির সবাইকে কাপড় ও দড়ি দিয়ে তাদের মুখ, হাত, পা বেধে, ধারালো অস্ত্র রামদা দিয়ে হত্যার হুমকি দিয়ে একটি ঘরের মধ্যে আটকিয়ে রেখে ডাকাতদল ব্যবসায়ী সাবান মন্ডলের ব্যবহৃত বাক্সের তালা ভেঙে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় চিৎকার করলে ডাকাতদল তাদের রামদা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
সংবাদ পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতি হওয়ার সত্যতা স্বিকার করেন।
এ ব্যাপারে বাড়ির মালিক সাবান মন্ডলের ছোট ছেলে শাকিবুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply