সংবাদ শিরোনাম :
ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর গ্রেফতার
ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
- আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৮৬৪ বার পড়া হয়েছে
ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর গ্রেফতার
ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর গ্রেফতার।
নীলফামারীর ডোমার পৌরসভার ০৭নং ওয়ার্ডের কুলিপাড়া নামক এলাকা থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার ২১শে আগষ্ট দুপুরে রেলওয়ে স্টেশন সংলগ্ন কুলিপাড়াস্থ নিজ বাড়ি থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আশিকুর রহমান চিকনমাটি ০৭নং ওয়ার্ড কুলিপাড়া নিবাসী মৃত আকবর আলীর ১ম পুত্র।
পড়ুন>>উলিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গণেশ চন্দ্রের নের্তৃত্বে চিকনমাটি ৭নং ওয়ার্ড কুলিপাড়াস্থ আশিকুরের নিজ বাড়ি থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























