দৌলতপুরে পুকুরে গোসল করতে পানিতে নেমে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে পুকুরে গোসল করতে পানিতে নেমে কিশোরের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

দৌলতপুরে পুকুরে গোসল করতে পানিতে নেমে কিশোরের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

 

 

 

দৌলতপুরে পুকুরে গোসল করতে পানিতে নেমে কিশোরের মৃত্যু

দৌলতপুরে পুকুরে গোসল করতে পানিতে নেমে কিশোরের মৃত্যু।
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন ময়রামপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নেমে সৈকত আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। নিখোঁজ হওয়ার ১০ ঘন্টা পর সৈকত আহমেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার উদ্ধার করে ডুবুরিরা।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সে নিখোঁজ হলে স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করেন। নিহত সৈকত একই গ্রামের জিয়া ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পড়ুন>>তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় অবৈধ গরু আটক

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পুকুরের পাশেই একটি খেলার মাঠে ফুটবল খেলা শেষে ১৪-১৫ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যায়। বন্ধুরা সবাই মিলে পানিতে গোসল করার এক পর্যায়ে সাতার কাটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পার হওয়ার সময় সৈকত ডুবে যায়। বন্ধুরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

 

 

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সাথে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল শনিবার রাত ১০টা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি। পরে খুলনা থেকে ডুবুরি টিম এসে ভোর ৪টায় ওই পুকুর থেকে সৈকতের লাশ উদ্ধার করেন

 

 

এ প্রসঙ্গে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!