ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক ২

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

আটককৃত প্রতারক মোসফিকুর রহমান ও খলিলুর রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক-২

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক ২।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা কালে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তার এর ছেলে মোসফিকুর রহমান (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিন এর ছেলে খলিলুর রহমান (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার (২৮ জুলাই) বিকেলে ওই এলাকার স্থানীয় এক মহিলার কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান।

পড়ুন>> কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

ওই দুই ব‍্যক্তির আচরণে সন্দেহ হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুই ব‍্যক্তিকে আটক করে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই ব‍্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র‍্যাবের পোষাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক ২

আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫