ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক ২
- আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক-২
ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা: আটক ২।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা কালে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তার এর ছেলে মোসফিকুর রহমান (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিন এর ছেলে খলিলুর রহমান (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার (২৮ জুলাই) বিকেলে ওই এলাকার স্থানীয় এক মহিলার কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান।
পড়ুন>> কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত আরেক হত্যা মামলায় গ্রেপ্তার
ওই দুই ব্যক্তির আচরণে সন্দেহ হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র্যাবের পোষাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















