সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বজ্রপাতে নৈশপ্রহরীর মৃত্যু
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ১১:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বজ্রপাতে নৈশপ্রহরীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে আবু সাঈদ(৫০)নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের অন্তার বিলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের খয়রাত আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই এলাকার অন্তার বিলের মাঠে বিকেলে আমন ধানের জমিতে সেচ দিতে যায় আবু সাঈদ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ দীর্ঘদিন গোগর চৌরাস্তা বাজারে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি একটি মুদি দোকান করতেন।
পড়ুন>> যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























