রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ।
রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম হরিকেশ মোড়স্থ ইসলামি আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি শহরের প্রধান-প্রধান শহর প্রদক্ষিণ শেষে ঘোষপাড়ায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামি আন্দোলনর সভাপতি মোহাম্মদ শাহ্জাহান মিয়া, সহসভাপতি মাওলানা নুর বখ্ত সহ নেতা-কর্মিরা। সভায় জেলা সভাপতি শাহজাহান মিয়া বলেন আমরা কি পাথরের যুগে ফিরে গিয়েছি, পাথর মেরে মানুষ হত্যা মেনে নেয়া যায় না, এই হত্যাকান্ডে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পড়ুন>>সারাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
এদিকে কুড়িগ্রামের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিফলক প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।
‘জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই ‘ চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে’, ’একশন টু একশন ডাইরেক্ট একশন’ চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ —এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জেলা শহর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থী ও সংগঠক সাদিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে দেওয়া বক্তব্যে বৈষম্যবিরোধী নেতা নাহিদ চাঁদাবাজ ও হত্যাকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আপনারা বিএনপি হন, যুবদল হন আর ছাত্রদল হন আপনাদের দেখার সময় আমাদের নাই। আমরা সাধারণ ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে যেমন ছিলাম তেমনি থাকবো।’ এসময় তিনি সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পড়ুন>> নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে নাহিদ বলেন, ’সরকারকে বলতে চাই, আপনারা যদি এই চাঁদাবাজদের ধরতে না পারেন তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো। চব্বিশের পর আমরা আপনাদের সুযোগ দিয়েছি ভালোভাবে কাজ করার।
কোনও দলকানাভাবে কাজ করবেন না। যদি দলকানা কাজ করেন তাহলে এই বাংলায় আপনাদের নাম আমরা মুছে দেবো। ’ সমাবেশে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া দাবি জানান ছাত্রনেতৃবৃন্দ।
বিকেল ৩ টার দিকে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররাও এই হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।


























