ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্ত্রীর কিডনিতে বাঁচলেন কুদ্দুস বিশ্বাস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্ত্রীর কিডনিতে বাঁচলেন কুদ্দুস বিশ্বাস : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্ত্রীর কিডনিতে বাঁচলেন কুদ্দুস বিশ্বাস

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
হেলিকপ্টারে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

 

 

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্ত্রীর কিডনিতে বাঁচলেন কুদ্দুস বিশ্বাস

 

 

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্ত্রীর কিডনিতে বাঁচলেন কুদ্দুস বিশ্বাস।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন। কিডনি রোগে দীর্ঘদিন ভোগার পর জীবন বাঁচাতে তার স্ত্রী মোছাঃ ফারজানা (৩০) স্বেচ্ছায় একটি কিডনি দান করেন।

 

 

সব পরীক্ষা-নিরীক্ষার পর কুদ্দুস বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য তুর্কিস্তানে নেওয়া হয়। সেখানে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। চিকিৎসা শেষে চার মাস পর শুক্রবার (২০ জুন) বিকেলে হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরে আসেন তিনি। বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণের পর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পড়ুন>>দৌলতপুরে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

 

কুদ্দুস বিশ্বাস বলেন, “সৃষ্টিকর্তা ও আমার স্ত্রীর কারণে আমি দ্বিতীয় জীবন পেয়েছি। এখন আবার মানুষের কল্যাণে কাজ করতে চাই।” তিনি স্ত্রী, চিকিৎসক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এটি শুধু চিকিৎসার নয়, ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার দৃষ্টান্ত।”

 

 

 

 

স্থানীয় সাংবাদিকরাও বলেন, “ফারজানা ভাবীর সাহসিকতা সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।”

 

 

উল্লেখ্য, আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তার প্রতিষ্ঠানে প্রায় ৩০০ জনের কর্মসংস্থান রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!