ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

দৌলতপুরে ১৪টি বিএনপির ইউনিয়ন কাউন্সিল: ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

দৌলতপুরে ১৪টি বিএনপির ইউনিয়ন কাউন্সিল: ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে ১৪টি বিএনপির ইউনিয়ন কাউন্সিল: ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

কেন্দ্র ঘোষিত নির্দেশনার অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত ১০ জুন প্রাগপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল দিয়ে নির্বাচন শুরু হয়েছে। ইতিমধ্যে ৮টি ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আগামী ২৪ জুন পর্যন্ত চলবে এ কাউন্সিল। এর আগে উপজেলা সার্চ কমিটি কর্তৃক বাছাইয়ের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

বিগত সময়ে দলের জন্য নিবেদিত ও আন্দোলন কর্মসূচীতে অংশ নেয়া পরিক্ষিত কর্মীদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটির নেতারা ইউনিয়ন কমিটির কাউন্সিলের ভোটার হয়েছেন।

পড়ুন>> শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর মৎস খামার থেকে দুই শিশুর লাশ উদ্ধার

এদিকে এ ইউনিয়ন কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। প্রতিটি ইউনিয়নে এখন উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছেন দলীয় কর্মসূচী ও আন্দোলনে তাদের ভূমিকাসহ দলের আদর্শ ও নিজ নিজ কর্মপরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণার ব্যস্ততা। নির্বাচনের প্রবীণ নেতাদের পাশাপাশি প্রতিদ্বন্দিতা করছে তরুন প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে সৃষ্টি হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্যতা।

স্থানীয় বিএনপির নেতারা বলছেন, বিগত সময়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হলেও কেন্দ্রীয় নির্দেশে এবার কাউন্সিল করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন হচ্ছে। এতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি দল শক্তিশালী ও সুসংগঠিত হবে।

পিয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটার কালু আলী জানান, খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কারো কোন অভিযোগ নেই। যার যার ভোট ইচ্ছে মতো দিতে পারছেন। নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর বিএনপির রাজনৈতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে দুর্দিনের দলের ত্যাগী নেতারাই প্রাধান্য পাচ্ছে।

পড়ে নিন>সুন্দরগঞ্জে জোর পূর্বক জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন: বাদীকে প্রাণনাশের হুমকি

দৌলতপুরে

সরেজমিন মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মরিচা ইউনিয়নের বালিরদিয়ার মাধ্যমিক বিদ্যালয় ও পিয়ারপুর ইউনিয়নের রহিমা বেগম একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কাউন্সিলররা অন্যান্য নির্বাচনের মতো লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বুথের মধ্যে প্রার্থীদের এজেন্ট রয়েছেন।

প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট থেকে ভোটাররা তাদের নিজ নিজ ব্যালট পেপার সংগ্রহ করে গোপন স্থানে তাদের ভোট প্রয়োগ করে ব্যালট বাক্সে ভরছেন। সকাল ১০টা থেকে বেলা ১টা ভোট গ্রহন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ৫১ জন করে ইউনিয়নের মোট ৯ ওয়ার্ডে ৪৫৯ কাউন্সিলর বা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কাউন্সিলকে ঘিরে এখন পর্যন্ত তেমন কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।

এদিকে, সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে এক সংবাদ সম্বেলনের আয়োজন করা।

এতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার পর্যন্ত মোট ৮টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিরুপ মন্তব্য করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে কোন অভিযোগ থাকলে নির্বাচন পরিচালনা কমিটি অথবা মনিটরিং কমিটিকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি, সিনি: সহসভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে সরাসরি নির্বাচন হচ্ছে। ব্যাপক আগ্রহ নিয়ে কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করছেন।

কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে সার্চ কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটির সদস্যরা ইউনিয়ন কাউন্সিলের ভোটার। কাউন্সিলররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠিত হচ্ছে। ইতিমধ্যে ৮টি ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় তদারকি করা হচ্ছে। কিছু ভুলত্রুটি থাকলেও এখন পর্যন্ত যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব ইউনিয়নেই নির্বাচন সম্পন্ন হবে।

পড়ুন>>কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪ চালককে জরিমানা

উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহামেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ দেড় যুগ পর আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছি। পকেট কমিটি গঠনের সুযোগ না থাকায় নির্বাচন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিনিয়র নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ টিম কাজ করছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয়ভাবেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৌলতপুরে ১৪টি বিএনপির ইউনিয়ন কাউন্সিল: ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

আপডেট সময় : ০৮:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫