ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক পুলিশের কাজে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি এবি পার্টির

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪ চালককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪ চালককে জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪ চালককে জরিমানা

নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে পরিবেশে শব্দ দূষণ সৃষ্টির অপরাধে কুড়িগ্রামে চার চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অভিযান চলাকালে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বুধবার (১৮ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনুমোদিত শব্দসীমা লঙ্ঘন করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা ভঙ্গের দায়ে তিনটি বাস ও একটি ট্রাকের চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।

পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪ চালককে জরিমানা

আপডেট সময় : ০৭:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫