ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের ষাঁড় ‘কালা বাবু’

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

২০ মণ ওজনের ষাঁড় ‘কালা বাবু’

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের ষাঁড় ‘কালা বাবু’

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের ষাঁড় ‘কালা বাবু’।
কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘কালা বাবু’।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ‘কালা বাবু’ গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। পুরো শরীরটাই কাল আর বিশাল দেহী হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে ‘কাল বাবু’। ওজন প্রায় ২০ মণ হবে ধারণা গরুটির মালিকের। কালা বাবুকে একনজর দেখতে গ্রামের বাড়িতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এলাকার মানুষ অনেকেই ধারণা করছেন, এটিই উপজেলার সবচেয়ে বড় গরু।

পড়ুন>> দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাকের আঘাতে আহত দুই

গরুটির মালিক রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন। রোববার পহেলা জুন সকালে  সরেজমিনে গেলে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, আড়াই বছর আগে গ্রামের একজনের কাছ থেকে ফ্রিজিয়াম জাতের কাল রঙের এ ষাঁড় বাছুরটি কিনেছিলাম। তার পর থেকে আমি গরুটির লালন পালন করি। খুব শান্ত স্বভাবের। শখ করে নাম রাখি ‘কালা বাবু’ ।

এর প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাচা ঘাস, ভুসি, চালের গুড়ো, ভুট্টা, অ্যাংকর ডাল ও খৈল । তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ৭শ টাকা। পাইপ দিয়ে প্রতিদিন গোসল করাতে হয়। গরমে আরামের জন্য ফ্যান ও মশা তাড়াতে দৈনিক ৪টি করে কয়েল জ্বালাতে হচ্ছে। প্রতিদিন এলাকা ও দূরদূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে গরুটিকে।

মনোয়ার হোসেন আরও বলেন, ‘খুব শখ করে সন্তানের মতো লালনপালন করছি। এবারের কোরবানির ঈদে বিক্রি করে দেবো এটা ভাবতে পরিবারের সকলকে ভিষণ খারাপ লাগছে। কেমন দাম চান? জানতে চাইলে তিনি বলেন, দাম ৬ লাখ টাকা রেখেছি। যারা কালা বাবুকে নেবেন তারা নিজেরাই দেখে মেপে দাম করে নিয়ে যাবেন। তিনি আরও জানান আজ রবিবার  উপজেলার সবচেয়ে বড় পশুর হাট নেকমরদ হাটে গরুটিকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে যে কেউ দেখে শুনে দাম করে কিনতে পারবেন।

রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত বলেন, এ উপজেলায় জানা মতে এখন পর্যন্ত মনেয়ার হোসেনের ‘কালা বাবু’ গরুটিই সবচেয়ে বড়। কোরবানির পশুর হাটে এটি আকর্ষণীয় হবে এবং অনেক টাকা মূল্যে বিক্রি করতে পারবেন বলে আমরা আশা করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের ষাঁড় ‘কালা বাবু’

আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫