আজ ২১ মে, ২০২৫: আজ কোথায়; কার কী কর্মসুচী?
মহানগরীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বুধবার (২১ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কোথায় কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বেলা ৩টায় মগাবাজরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। উপস্থিত থাকবেন এলডিপির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্যসহ সিনিয়র নেতারা।
অভ্যুত্থান পরবর্তী রাজনীতি, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা বিষয় নিয়ে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “Conference on Water Reuse and Recycle: Launching of National Alliance” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল ৯টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠান শুরু হবে।
“বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা” বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে মিডিয়া ব্রিফ করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সভা শুরুর সময়: দুপুর ১২টা
মিডিয়া ব্রিফিংয়ের সম্ভাব্য সময় বেলা সোয়া ১টা
স্থান: বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৩০৮)।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।
সময়: দুপুর ১২টা
স্থান: নির্বাচন ভবনের সামনের সড়ক, আগারগাঁও, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ধারবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন তার সমর্থকরা।
স্থান- নগর ভবন
সময়- সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
Leave a Reply