ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী: প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু

কাউনিয়ায় সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বক্তব্য রাখছেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক

কাউনিয়ায় সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রংপুরের কাউনিয়া উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক আর গুণী ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় নতুন কমিটির অভিষেক আয়োজন। অভিষেক অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।

শুরুতে কোরআন তিলওয়াত ও গীতাপাঠ শেষে অভিষেক মঞ্চে একে একে ফুলেল শুভেচ্ছা আর নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে পরামর্শ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অতিথিরা। টেপামধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক বুলবুলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

পড়ুন>> শেরপুরের উন্নয়নের দাবিতে মানববন্ধন 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম এবং অ.ক.খ আলাওল হাদী, কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোছা. শায়লা জেসমিন সাঈদ। নির্বাচিত নতুন কমিটির সভাপতি ও ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

কমিটির নবাগত সাধারণ সম্পাদক ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আশফিকা বুলবুল পেস্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, সপ্রাবি প্রধান শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক শামসুন্নাহার বেগম ভিক্টোরিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদুল হকসহ সপ্রাবি প্রধান শিক্ষকবৃন্দ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় কাউনিয়া উপজেলা সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক মঞ্চ।

এ সময় অতিথি ও শিক্ষকগণ ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির অভিষেক

আপডেট সময় : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫