ভারতের গুজরানওয়ালার আকাশে ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
- আপডেট সময় : ০৭:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
ভারতের গুজরানওয়ালার আকাশে ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
পাকিস্তানের গুজরানওয়ালার আকাশে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়। বৃহস্পতিবার ভোর ৩টা ৪৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে সেটি গুজরাট জেলার ডিঙ্গা এলাকার একটি মাঠে গিয়ে পড়ে এমনটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশপাশের এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ড্রোনটির উৎস বা লক্ষ্য কী ছিল, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের সেনাবাহিনী বা কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সূত্র: মারখর টাইমস
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















