সুনামগঞ্জের নতুনপাড়ায় ছুরিকাঘাতে একজন নিহত: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের নতুনপাড়ায় ছুরিকাঘাতে একজন নিহত: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

সুনামগঞ্জের নতুনপাড়ায় ছুরিকাঘাতে একজন নিহত: ঘাতক আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
আটককৃত ঘাতক হৃদয় বণিক

 

 

 

সুনামগঞ্জের নতুনপাড়ায় ছুরিকাঘাতে একজন নিহত: ঘাতক আটক

 

 

সুনাসমগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।

 

 

মঙ্গলবার বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। তাকে সিলেট নিয়ে যাওয়ার পর ওসমানী মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দের গ্রুপের কর্মী। সে প্রায়ই  ধারালো ছুরি নিয়ে চলাচল করত বলে জানা যায়।

আজ ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন।

পড়ুন>> রাগ করে ঘর থেকে বের হয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী : আটক ৩ 

 

 

এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরি দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্ত খননে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়।

 

 

 

 

এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!