নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটি ঘোষণা
শুক্রবার বিকেলে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন নীলফামারী প্রেসক্লাবের সহ সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান (মানিক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন. এম হামিদী বাবু।
পড়ুন>> নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু
এতে মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবুল হোসেন, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান (মানিক), নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন. এম হামিদী বাবু, সহ সভাপতি সুজা মৃধা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























