নওগাঁয় ট্রাক ও  মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ট্রাক ও  মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

নওগাঁয় ট্রাক ও  মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

নওগাঁয় ট্রাক ও  মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

 

 

নওগাঁর মান্দায় চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত রিয়াদ হোসেন উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এবছর জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

 

স্থানীয়রা জানান, চালবোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য বৈরাগিপাড়া মোড়ে মোড় নিচ্ছিল। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকটিকে ধাক্কা দিলে, মোটরসাইকেলে থাকা রিয়াদ হোসেন ও ফাহিম হোসেন ছিটকে পড়ে যান।

পড়ুন>>হরিপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু 

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!