ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি

রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে বড়াইবাড়ি দিবস পালিত

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে বড়াইবাড়ি দিবস পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে বড়াইবাড়ি দিবস পালিত

গর্ব, বেদনা ও সাহসিকতার এক অনন্য ইতিহাস বহনকারী ১৮ এপ্রিল বড়াইবাড়ি দিবস।
শুক্রবার কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ‘বড়াইবাড়ি দিবস’। ২০০১ সালের এই দিনে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ও সাধারণ মানুষের এক ঐতিহাসিক প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়েছিল বড়াইবাড়ি গ্রামে। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে পালন করা হয় নানা কর্মসূচি।

দিবসটি উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র‌্যালি ও শহিদদের স্বরণে পুষ্পমাল‍্য অর্পনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। পরে স্থানীয় বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে বড়াইবাড়ির সেই সাহসিক যুদ্ধে শহীদ বিজিবি সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

২০০১ সালের ১৮ এপ্রিল ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে বড়াইবাড়ি গ্রামের সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা ও নির্বিচারে গুলি বর্ষণ করে। ঘুমন্ত মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হন। বিএসএফ ওই গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেসময় আতঙ্কে স্থানীয়রা পালিয়ে গেলেও, পরবর্তীতে সাবেক সংসদ সদস্য রুহুল আমিনের নেতৃত্বে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১২ সদস্য এবং স্থানীয় জনগণ বিজিবির সঙ্গে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

পড়ুন>> সুনামগঞ্জ লাউড়েরগড় সীমান্ত ভারতীয় পণ্য চোরাচালানের স্বর্গরাজ্য; সাড়ে ৬ লাখ টাকার ফুচকা আটক

সেই প্রতিরোধ যুদ্ধে বিএসএফ-এর ১২ জন সদস্য নিহত হন এবং বাংলাদেশের ৩ জন বিজিবি সদস্য শহীদ হন। এই সাহসিকতা ও আত্মত্যাগের দিনটিকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় ‘বড়াইবাড়ি দিবস’।

অনুষ্ঠানে বক্তারা বড়াইবাড়ির এ গৌরবময় ইতিহাসকে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান এবং দিবসটিকে ‘জাতীয় বড়াইবাড়ি দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিও জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে বড়াইবাড়ি দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫