ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ: বাড়তে পারে লোডশেডিং

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ: বাড়তে পারে লোডশেডিং

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ: বাড়তে পারে লোডশেডিং

কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ।
কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। শনিবার (১১ এপ্রিল) সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোববার (১৩ এপ্রিল) থেকে দেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পড়ুন>>দ্বৈত নাগরিকত্বের কৌশলে হাজার হাজার কোটি টাকা পাচার

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বয়লার টিউব লিকেজের কারণে তিন দিন আগে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে আদানি গ্রুপ।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। এরমধ্যে গত মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে গেলেও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদানি গ্রুপ বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে। আগে বন্ধ হওয়া প্রথম ইউনিট দ্রুতই চালুর চেষ্টা চলছে। এ অবস্থায় ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। সেই সঙ্গে গ্যাসের সরবরাহ বাড়াতেও অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ: বাড়তে পারে লোডশেডিং

আপডেট সময় : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫