ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ: ১৪৪ ধারা জারি 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ: ১৪৪ ধারা জারি 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ: ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। আহতরা  বর্তমানে হরিপুর ও ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাঝে মাঝে টহল দিচ্ছেন সেনাবাহিনী।

শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবদ রেখেছে উপজেলা প্রশাসন।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটঘরিয়া গ্রামের মাহতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলছে।

পড়ুন>>মান্দায় ২ মাদক সেবীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। ঘটনার দিন আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এবং অগ্নিসংযোগ করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার ঘটনাও ঘটেছে। ইয়াসিনের লোকজনের সঙ্গে তারা সংঘর্ষে জড়ান। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর ও গরু ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটে।

উভয় পক্ষের মাঝে উত্তেজনা চরমে ঠেকলে সেই সাধে আগুন চারিদিকে ব্যাপক ছড়িয়ে পড়লে হরিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো হরিপুর উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ: ১৪৪ ধারা জারি 

আপডেট সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫