ফিলিস্তিনে ইজরাইয়েলের হামলায় হারাগাছে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:৪১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইজরাইয়েলের হামলায় হারাগাছে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইজরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে হারাগাছ ইউনিয়নের সাধারণ শিক্ষার্থী ও মুসলিম তাওহিদী জনতার আয়োজনে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
হারাগাছ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলাবাজার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোঃ আয়নাল হক, মোঃ রাকিব হাসান,মোঃ শাহাবুল ইসলাম শাওন, হযরত মাওলানা মোহাম্মদ আবদুল কাদের সিদ্দিকী, হযরত মাওলানা মুফতি নুরকাশিম জিহাদী, হযরত মাওলানা মোঃ তারেকুজ্জামান তোতা, শাহ মোঃ আবু ছালেক, নাসির মন্ডল। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মোকবুল হোসেন।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ কবিরুল ইসলাম মুন্না,মোঃ আল-আমিন ইসলাম , মোঃ রাশেদুল ইসলাম,মোঃ সেলিম মিয়া,সাজু মিয়া, মোঃ লিমন হাসান, মোঃ রিদয় ,
মোঃ পারভেজ মোশাররফ, মোঃ হাবিবুল্লা বেলালী হাবিব, মোঃ সজিব মিয়া ও মোস্তফা কামাল প্রমূখ।


























