বিরলে চেয়ারম‍্যানকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে চেয়ারম‍্যানকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

বিরলে চেয়ারম‍্যানকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
লাইসুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন

 

 

বিরলে চেয়ারম্যান বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন

 

 

বিরল প্রেস ক্লাবে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ প্রদানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ লাইসুর রহমান।

 

 

এ সময় ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম, যুবনেতা তরিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মেহেরাব আলী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবু, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সহসভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কেটু রামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে লাইসুর রহমান জানান, চেয়ারম্যান মোসলেম উদ্দিনের পদত্যাগ দাবি করে গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে ৩ নং ধামইর ইউনিয়ন এর ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মূখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ২০১৮ সালে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ্জ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান।

পড়ুন>> রাণীশংকৈলে ‘আমাদের স্বপ্ন রক্ত দান’ সেবা সংগঠনের উদ্বোধন 

 

এছাড়াও সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষকদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলম, যুবনেতা তরিকুল ইসলাম, হয়রানির শিকার ভূক্তভোগী মোহাম্মদ আলী, ফারুক হোসেন, মোসলেম ড্রাইভার, শাহিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

অনিয়ম, হয়রানি ও দূর্নীতির শিকার ভূক্তভোগীগণ নিজেদের সাথে চেয়ারম্যানের ঘটে যাওয়া ইতিপূর্বের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবং অন্যান্য বক্তারা একাত্মতা প্রকাশ করে চেয়ারম্যান মোসলেম উদ্দিনের পদত্যাগ দাবি করাকালে আমিও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখি।

 

 

তিনি বলেন, গত ১৭ মার্চ ২০২৫ তারিখে চেয়ারম্যান মোসলেম উদ্দিন পূণরায় পরিষদের কার্যালয়ে বসে পূর্বের ন্যায় তার অনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করায় তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণ এর প্রতিবাদ করায় আমি এর সাথে একাত্মতা প্রকাশ করছি।

এরপর আবারো গত ২৫ মার্চ ২০২৫ তারিখে ৩ নং ধামইর ইউনিয়ন এর ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে পদত্যাগের দাবি জানান। তদুপরী জনগণের দাবি না মানায় আগামী এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি প্রদান করতে বাধ্য হবে ৩ নং ধামইর ইউনিয়ন এর সর্বষÍরের জনগণ। তাই উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

 

 

তিনি আরো জানান, চেয়ারম্যান মোসলেম উদ্দিনের অন্যায় কর্মকান্ড তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। সেইসাথে প্রয়োজন দলীয় পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগীকে পূণর্বাসনের সাথে জড়িতদের কর্মকান্ড দেখিয়ে দেয়া। ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করে কেউ দলের বদনাম করুক এটা কখনই কাম্য নয়। তাই আপনাদের মাধ্যমে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট তদন্ত সাপেক্ষে বিএনপির লেবাসধারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!