মধ্যনগরে সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
মধ্যনগরে সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বি এন পির সর্বস্থরের নেতাকর্মীদের নিয়ে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজের খেলার মাঠে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও ১ম যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
পড়ুন>>ভিজিএফ চাল চুরি করতে হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, মমিনুল হক বেনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, মোঃ ইনামুল গণি রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃগোলাম সইফুল,সাবেক ছাত্র নেতা আসরাফ উদ্দিন হিল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃরুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, বাপ্পী হাসান প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























