বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে : অধ্যাপক মাওলানা আবুল হাশেম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে : অধ্যাপক মাওলানা আবুল হাশেম : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে : অধ্যাপক মাওলানা আবুল হাশেম

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে : অধ্যাপক মাওলানা আবুল হাশেম

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে : অধ্যাপক মাওলানা আবুল হাশেম

 

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী কাজ করছে বললেন, অধ্যাপক মাওলানা আবুল হাশেম
বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সুশাসন দেখতে চাই। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শত শত ছাত্র জনতার জীবন উৎসর্গ করেছে।  বাংলাদেশ জামায়াত ইসলামীও দীর্ঘদিন ধরে ইনসাফ ভিত্তিক ও বৈষম্যের সমাজ গঠনের সংগ্রাম  করে যাচ্ছে।

 

পতিত ফ্যাসিস্ট সরকার দেশের যে সম্পদ যেভাবে লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটের অধিকার নিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল।বাংলাদেশর মানুষ আর তা দেখতে চায় না। রোববার জামায়াত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এসব কথা বলেন।

পড়ুন>> ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুর জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব মাযহার, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আরজউল্লাহ। স্বাগত বক্তব্য বাখেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন।

 

এ সময় উপজেলা জামায়াতের বুলবুল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!