নওগাঁর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুরাদএবং সম্পাদক সবুজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুরাদএবং সম্পাদক সবুজ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুরাদএবং সম্পাদক সবুজ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
নওগাঁর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুরাদএবং সম্পাদক সবুজ

 

 

নওগাঁর জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুরাদএবং সম্পাদক সবুজ

 

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক দিবর দীঘিতে অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ সভাপতি এবং দৈনিক বাংলা ও নিউজবাংলা২৪ডট.কম এর নওগাঁ প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর) ও সরদার উত্তাল মাহমুদ (এশিয়ান টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আব্বাস আলী (এখন টিভি ও দৈনিক আলোকি বাংলাদেশ ) ও এনআর খোরশেদ আলম রাজু (দৈনিক রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ), দপ্তর সম্পাদক মাহবুব হাসান মারুফ (দৈনিক কাগজ)

পড়ুন>>কুড়িগ্রামে ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেলো চালকের

এ ছাড়া প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক ভোরের আকাশ), কোষাধ্যক্ষ ইয়াসিন আহম্মেদ (দৈনিক দেশের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন (দৈনিক আজকের বসুন্ধারা), আজাদুল ইসলাম আজাদ (ডেইলি নিউ নেশন ও দৈনিক ইত্তেফাক), আব্দুর রহমান রিজভী (সম্পাদক, প্রজন্মের আলো), মাজেদুর রহমান লিটন (দৈনিক স্বাধীন মত), তুহিন রেজা (দৈনিক অগ্রসর), রাকিব রায়হান (বাংলা ভিশন ডিজিটাল ), এবং সময়ের কণ্ঠস্বর ও দৈনিক তৃতীয় মাত্রা’র প্রতিনিধি আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং সদস্য এবিএম রফিকুল ইসলাম রফিক ও আজাদুল ইসলাম আজাদ।

১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি নওগাঁর উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ এ পেশার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, জেলার নানা অসঙ্গতি অনিয়ম-অবিচার তুলে ধরা। এবং পেশায় মাধ্যমে জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

 

অন্যদিকে সত্য-বস্তুনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!