ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ নতুন তথ্য: পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় মাদরাসার সুপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় মাদরাসার সুপার গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় মাদরাসার সুপার গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় কামাত আঙ্গারিয়া মাদরাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ ও ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দীর্ঘ ২২ বছর অফিস সহকারী পদে চাকরি করার পর জালিয়াতির মাধ্যমে গত আগস্ট ২০২৪ মাসে অফিস সহকারী সফিয়ার রহমানকে এবতেদায়ী জুনিয়র শিক্ষক দেখিয়ে নতুন করে এমপিওভুক্ত করেন সুপার। অথচ অফিস সহকারী পদে সফিয়ার রহমান ২০০২ সালে (ইনডেক্স ২৬৯২৩৩২) নিয়োগ পান এবং ২০১৪ সালের জুলাই মাসে উচ্চতর স্কেল প্রাপ্ত হন।

পড়ুন>>ভূরুঙ্গামারী কামাতআঙ্গারীয়া মাদরাসায় একই পদে দু’ব্যক্তি এমপিও ভুক্তি

এদিকে, অফিস সহকারী পদটি শূন্য দেখিয়ে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই পদে (এসিও) মো. খালেদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। যার ইনডেক্স (গ০০৫৪১৮০) এবং এমপিওভুক্তির তারিখ মার্চ ২০২৪। তার জন্ম তারিখ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৮, ফলে তার বর্তমান বয়স ৪৬ বছর পেরিয়ে গেছে, যা এমপিওভুক্তির শর্ত লঙ্ঘন করে।

পড়ুন>> ভুরুঙ্গামারী মাদ্রাসার সুপারের বিরুদ্ধে জালিয়াতি ও দূর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এছাড়া, মাদরাসার সুপার ১৮ ডিসেম্বর ২০১৪ সালে তার আপন ভাতিজা মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী পদে নিয়োগ দেন। নিয়োগ বিধিমালায় নিবন্ধন সনদ বাধ্যতামূলক হলেও তার কোনো নিবন্ধন সনদ নেই। সুপার অনলাইনে সার্চ দিয়ে একই নামের অন্য ব্যক্তির নিবন্ধন সনদ সংগ্রহ করে বিপুল অর্থের বিনিময়ে ১ মার্চ ২০১৮ সালে এমপিওভুক্ত করেন, যার ইনডেক্স নম্বর (ঘ২১২১৭৮৩)।

আরও পড়ুন>>উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটকের ভয়ে সুপারের ভো-দৌড়

সুপারের বিরুদ্ধে এসব অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন তদন্ত করে এর সত্যতা পান। এরপরও অভিযোগগুলোর কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী সফিয়ার রহমান কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে সুপার সাইদুর রহমানসহ নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানাকে এফআইআর করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ পেয়ে সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নিয়োগ জালিয়াতির মামলায় মাদরাসার সুপার গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫