কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫

 

কুড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত-১; আহত-৫

 

কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন।

পড়ুন>>ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতিতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল।

উক্ত বিরোধের জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুত্বর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান,
দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমান ২০ শতাংশ । প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।

পড়ুন>> ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!