ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি

 

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি

 

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে, সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর এ কথা জানান ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

 

তিনি জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে জানান ওসি মাসুদ।

পড়ুন>>ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতিতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি পলাতক শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায় দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তার পর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা।

সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেজমেন্টে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে।

এরপর আজ (সোমবার) আলামত সংগ্রহে যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট। সেখানে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে আলামত সংগহের কাজ করে তারা। তথ‍্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!