দৌলতপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে বাড়ি থেকে গরু-ছাগল লুট
- আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
দৌলতপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে বাড়ি থেকে গরু-ছাগল লুট
কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী-স্ত্রীকে বেঁধে বাড়ি থেকে গবাদিপশু লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যরা ওই কৃষকের বাড়ি থেকে দুটি গরু ও একটি ছাগল লুট করে।
এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে একদল ডাকাত কৃষক মো. নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভিন আক্তারকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নিয়ে যায়।
পড়ুন>> কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, রাতে একদল ডাকাত বাড়ি প্রবেশ করে আমাকে এবং আমার স্ত্রীকে বেঁধে দুটি গরু ও একটি ছাগল লুটে নেয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। দুর্বৃত্তরা আমাদের বেঁধে রেখে পশুগুলো নিয়ে চলে যাওয়ার পর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের বাঁধন খুলে দেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


























