কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক
- আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক
কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অনন্ত(২৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ ।
আটক অনন্ত কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের চৌরাস্তা এলাকার শ্রী শিশির মোংলুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে অনন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইন্ডিপেন্ডেন্ট২৪.টিভি অনলাইন পোর্টালে”সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু” পোষ্টের কমেন্টে অভিযুক্ত অনন্ত ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পড়ুন>>কাউনিয়ায় ঘরের মেঝে থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উপজেলার ওই এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করে।
বিষয়টি কাউনিয়া থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনন্তকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, কোন ধর্ম নিয়ে কটুক্তি কারোই কাম্য নয়। অভিযুক্ত যুবক শ্রী অনন্তকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























