ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ

জমি জমার বিরোধে প্রতিপক্ষ আঘাতে স্বামীর ফাটাল মাথা; স্ত্রীর ভাঙল পা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

জমি জমার বিরোধে প্রতিপক্ষ আঘাতে স্বামীর ফাটাল মাথা; স্ত্রীর ভাঙল পা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি জমার বিরোধে প্রতিপক্ষ আঘাতে স্বামীর ফাটাল মাথা; স্ত্রীর ভাঙল পা

দীর্ঘদিন ঘরে জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় পা ভাঙল বৃদ্ধা মমিনা বেগমের ( ৫২)। শুধু তাই নয় এই ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মাথায় সেলাই পড়েছে মমিনার স্বামী ইব্রাহিম আলীর। আর আহত হয়েছেন একই পরিবারের ৩ ছেলে ও একমেয়ে। তারা প্রত্যেকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছেন বাড়ি।

ভুক্তভোগীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এ ঘটনায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ জানুয়ারিতে) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামে। পরে ৩০ জানুয়ারি ভুক্তভোগী মোঃ মাইদুল ইসলাম পরিবারের পক্ষে মামলাটি থানায় দায়ের করেন।

পড়ুন>> রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭/০১/২০২৫ ইং তারিখ সময় আনুমানিক সকাল ৮:০০ ঘটিকায় আমার পিতা মোঃ ইব্রাহিম আলী কাশেম বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষ নুরুল হক, শাহিন মিয়া, মোঃ ফজলুল করিম , নুরুজ্জমান ও তার দলবলের হামলার শিকার হন।

এসময় তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী হাতে লাঠি, সোটা, ছোরা, লোহার রড়, রামদা সহ অতর্কিত ভাবে আমার পিতাকে ধরে ৪। মোঃ নুরুজ্জমান আসামীর হুকুমে নুরুল হকের হাতে থাকা রামদা দিয়া আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে তাহার মাথায় কোপ মারিয় গুরুত্বর রক্তাক্ত ও জখম করে।

আমার বাবার চিৎকার শুনে আমার ভাই হাফিজুল, মফিজুল ও আমি ঘটনাস্থলে গেলে মোঃ ফজলুল করিমের হাতে থাকা ছোরা দিয়া আমার ভাই হাফিজুলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। পরে তারা আমাদের বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় বাড়ি করার জন্য নগত জমানো টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। এসময় আমার মা মমিনা বেগম ও বোন মোছা. রেজিয়া খাতুনকে মেরে আহত করেন।

পড়ুন>>নওগাঁ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মামলার বিষয়ে জানতে চাইলে বাদি মাইদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আমরা ভাইয়ের ঢাকায় থাকি। গ্রামে আসছি বেড়াইতে বাড়ি করার জন্য। সকালে তারা আমার বাবার উপর হঠাৎ আক্রমণ করে। আমার বাবার মাথায় কোপ দেয়। তাকে মারে তার এখন এক হাত ও এক পা অচল। থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ তাদের ধরছে না। আমরা এর বিচার চাই।’

এসময় মাইদুলের মা মমিনা বেগম কালের কণ্ঠকে বলেন,‘ আমরা বাড়িতে মহিলা মানুষ ছিলাম, তারা এসে মেরে আমার পা ভেঙ্গে দিছে। হাতে সেলাই পড়ছে। আমার মেয়েটাকে মেয়ে চোখ লাল করে দিছে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে মামলা এক নম্বর আসামীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে পরিচয় সোনার পর বলেন, পরে আপনার সাথে কথা বলবো। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি।’ পরে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

ছুটিতে ঢাকায় থাকায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মামলার তদন্তকারীর কর্মকর্তা ফুলবাড়ি থানার উপ পরিদর্শক সুফিয়ান বলেন, মামলার তদন্ত চলছে, আসমীরা পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি জমার বিরোধে প্রতিপক্ষ আঘাতে স্বামীর ফাটাল মাথা; স্ত্রীর ভাঙল পা

আপডেট সময় : ০৯:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫