রাজীবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ইটভাটা বন্ধ
- আপডেট সময় : ১০:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
রাজীবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ইটভাটা বন্ধ
কুড়িগ্রামের রাজীবপুরে ০২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রবিবার বিকালে ০২ ফেব্রুয়ারি রাজীবপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এইভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট প্রস্তুতকরণের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় জাউনিয়ার চরে অবস্থিত মেসার্স বি এস বি ব্রিকস এবং ধূলাউরি মৌজায় অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক দুইটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পড়ুন>>সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন কৌশল অবলম্বন করে লুটপাট হচ্ছে ধোপাজান নদী
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন অত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
উপজেলা ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি টীম
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























