কাউনিয়ায় ১৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ১৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাউনিয়ায় ১৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল এসকাফ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় নুরনবী ও লোকমান আলী নামের দুইজনকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লীমারী আবাসন কলোনী এলাকা থেকে মাদকসহ তাদের দুইজনকেই আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নুরনবী চর পল্লীমারী গ্রামের আসাদ আলীর ছেলে এবং লোকমান আলী একই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
পড়ুন>> রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় দুইজনকেই গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
তিনি বলেন, বুধবার রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সালাউদ্দিনসহ একটি আভিযানিক টিম উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লীমারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সন্ধা ৭টার দিকে পল্লিমারি আবাসন কলোনিত এলাকায় ২৫ বোতল এসকাফসহ নুরনবীকে এবং ১৩ বোতল ফেনসিডিলসহ লোকমান আলী আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, রাতেই মাদকসহ আটক দুইজনকেই থানা পুলিশের কাছে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিকটিম।
পড়ুন>> নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলা হয়েছে। তবে মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























