ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি ) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব‍্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়।

পড়ুন>> ছাতক থানার অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

জানাগেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডাঃ এর দোকান থেকে ১ বস্তা ডিএপি স‍্যার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল‍্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই স‍্যার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন।

ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ‍্যের সত‍্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারদ্দন চন্দ্র সাহাকে ৩০হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডঃ কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডঃ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পড়ুন>>বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-২

স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত‍্যকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব‍্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহন খরচ ব‍্যয় করতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সার ব‍্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা মোতাবেক ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং প্রত‍্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন‍্য নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যথায় আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫