ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৩:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা জারি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে মনোনয়ন প্রত্যাশী অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগ করে মনোনয়ন প্রত্যাশী দু’জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।

জানাগেছে, বর্তমানে কলেজটিতে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি রয়েছে। নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিভাবক সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী তফশীল ঘোষণা করেন। নির্বাচনী তফশীল অনুযায়ী অভিভাবক এসএম মোশারফ হোসেন ও আজিজুল হক জীবন মনোনয়ন পত্র ক্রয় করতে গেলে তারা এই অস্বাভাবিক মূল্য জানতে পারেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

পড়ুন>> শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান

অভিযোগকারী এসএম মোশারফ হোসেন বলেন, বাণিজ্য করার উদ্দেশ্যে এবং ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মনোনয়ন পত্রের উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রমজানুল হক বলেন, কমিটির সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন পত্রের মূল্য নির্ধারন করা হয়েছে। এছাড়া নীতিমালায় কত টাকা নির্ধারন করা হবে এরকম কোন নির্দেশনা নেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, অভিযোগ পেয়ে অবগত হয়েছি। যেহেতু নীতিমালায় কোন নির্দেশনা নেই। তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা মূল্য নির্ধারন করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

আপডেট সময় : ০৩:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫