শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান

শ্রীপুর প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান

 

 

শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান

 

শ্রীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন করে স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া প্রদান।
রাস্তা থেকে টেনেহিঁচড়ে এক নারীকে প্রতিবেশীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর করে ফেলে রাখা হয় তাঁকে। পরে হাত-পা বেঁধে শরীরের স্পর্শকাতর স্থানে ঢেলে দেওয়া হয় মরিচের গুঁড়া। এভাবে নির্যাতনের কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন ওই নারী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গলদাপাড়া এলাকায় গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অমানবিক নির্যাতনের শিকার ওই নারীর স্বামী গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

পড়ুন>> নওগাঁ সীমান্তে সিমানা লঙ্ঘন করে বিএসএফ’র কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা: বিজিবির বাধায় কাজ বন্ধ

 

লিখিত অভিযোগে ওই নারীর স্বামী জানান, তাঁর স্ত্রীর বোন ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাঁর স্ত্রীকে চরম নির্যাতন করে প্রতিপক্ষরা।

 

 

 

নির্যাতনের শিকার ওই নারী বলেন, তিনি বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাঁকে টেনেহিঁচড়ে প্রতিবেশী এক নারীর বাড়িতে নিয়ে বেদম পেটানো হয়। পরে তাঁর ওড়না দিয়েই হাত-পা বেঁধে শরীরের স্পর্শকাতর স্থানে মরিচ গুঁড়া দেয় তারা। তখন মনে হচ্ছিল এই বুঝি তিনি মরে যাচ্ছেন। এরপর আর কিছু মনে নেই তাঁর।

 

 

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার পরপরই ওই নারীকে দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!