ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা

জেলা প্রশাসকের চিলাহাটি পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

জেলা প্রশাসকের চিলাহাটি পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রশাসকের চিলাহাটি পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। চিলাহাটি পরিদর্শন শেষে তিনি সেখানকার অসহায়, দূঃস্থ, এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান চিলাহাটিতে প্রবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সীমান্ত এলাকা, আশ্রয় প্রকল্প ও চিলাহাটি রেলস্টেশন পরিদর্শন করেন।

চিলাহাটিতে ঢুকেই প্রথমে তিনি চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস্ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানায় চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইয়ুব আলী ও প্রধান শিক্ষক জিল্লু।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। এরপর ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে গার্ড অব অনার দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করে ভোগডাবুড়ী ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যগণ।

পড়ুন>> “সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ”

চিলাহাটি পরিদর্শন কালে জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুন ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান চিলাহাটি পরিদর্শন শেষে এলাকার সার্বিক বিষয় নিয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করে চলে যান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জেলা প্রশাসকের চিলাহাটি পরিদর্শন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪