ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার

 

ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার

ইসলামী ছাত্রশিবিরের ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট-২০২৪: থাকছে বিশাল পুরুস্কার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে আয়োজন করছে বিজ্ঞান মেলা। এতে বিজয়ীদের জন্য রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার ছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট।

মেলায় দুটি ইভেন্ট যথাক্রমে- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা। এর মধ্যে জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। ডেলিগেট হিসেবে থাকবে (৫ম শ্রেণি-১২তম) শ্রেণি পর্যন্ত।
প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। রেজিস্ট্রেশন লিংক ক্লিক করুন। 

জুনিয়র সায়েন্টিস্ট হান্টে (প্রজেক্ট শো) পুরস্কার হিসেবে থাকছে-
চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা
রানারআপ : ৪০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা
৪র্থ স্থান : ২০,০০০
৫ম স্থান : ১০,০০০ টাকা।
এতে প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে।

দ্বিতীয় ইভেন্টে রয়েছে রুবিক্স কিউব প্রতিযোগিতা। এতে পুরস্কার হিসেবে থাকছে-
চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা
রানারআপ : ১০,০০০ টাকা
তৃতীয় স্থান : ৫,০০০ টাকা
রুবিক্স কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন লিংক :রুবিক্স রেজিষ্ট্রেশন লিংক :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfo0EUAvZljbJumVlcjQUh7cHqFkHMiBfI0FxeTsH0NKQDjdQ/viewform?pli=1
এছাড়াও অন্যান্য আয়োজনে আরও থাকছে ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার। ফিজিক্স, কেমিস্ট্রি ও অ্যাস্ট্রোনমি বুথ। সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং। ক্যারিয়ার বুথ। এতে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞান মেলায় রেজিস্ট্রেশনের শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪

দুটি ইভেন্ট- জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হিসেবে থাকছে- টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ। এছাড়াও সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট। প্রোগ্রাম প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!