ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

নাগেশ্বরীতে ভূয়া খতিয়ান জালিয়াত চক্রের তিনজন আটক

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে ভূয়া খতিয়ান জালিয়াত চক্রের তিনজন আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে ভূয়া খতিয়ান জালিয়াত চক্রের তিনজন আটক

নাগেশ্বরীতে জালিয়াত চক্রের তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বিএসসি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পড়ুন>>ইসকনের কর্মীদের হাতে নিহত আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএসসি মোড়ের নুর কম্পিউটারের মালিক আসাদুজ্জামান নুর, জননী ফটোকপি দোকানের মালিক হাফিজুর রহমান জমির খতিয়ান, ওয়ারিশ সনদ, আদালতের বিভিন্ন চিঠির ভুয়া জবাব, সরকারী বিভিন্ন অফিসের ভুয়া চিঠি তৈরি করে মানুষের সাথে প্রতারনা করে আসছে। এতে ব্যাবহার করছেন বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নাম সম্বলিত সিলমোহর।

সোমবার দুপুরে তাদের নিকট একটি জাল খতিয়ান নিয়ে জনৈক আব্দুল আজিজ উপজেলা ভুমি অফিসে যান। সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার তথ্যে নুর ও জননী কম্পিউটার দোকান দুইটিতে অভিযান চালিয়ে সকল সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

এসময় পালিয়ে যায় পৌরসভার সাঞ্জুয়ারভিটা গ্রামের নুরল ইসলামের ছেলে বদরুল আলম। পরে ঐদিন রাতে ভুমি অফিসের নাজির শফিকুল ইসলাম বাদী হয়ে ভুমি অপরাধ আইন ২০২৩ এর ১৬ ধারায় ও জাল জালিয়াতী আইনে তাদেরকে আসামী করে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মামলা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান জানান, এ চক্রটি অনেকদিন ধরে এ অপকর্ম করে আসছে। সোমবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোকান দুইটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে ভূয়া খতিয়ান জালিয়াত চক্রের তিনজন আটক

আপডেট সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪