ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর
নীলফামারীর ডোমার বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ছাগল ব্যবসায়ীদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ৩জনে নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন।

ঘটনাটি ঘটেছে, সোমবার উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে। অভিযোগে সুত্রে জানা গেছে, একটি ছাগল বিক্রির রশিদের মূল্য ১শত ৮০টাকা নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী। ঘটনার দিন ছাগল প্রতি ৩০টাকা করে বেশি টোল আদায় করা হলে প্রতিবাদ করেন ছাগল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন।

এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে ইজারাদারের লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় সকল ছাগল ব্যবসায়ী এক জোট হয়ে প্রতিবাদ করিলে ইজারাদারের লোকজন তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের এক পর্যায়ে হাছান আলীর পকেট থেকে ৭২ হাজার, আক্তারুল ইসলামের ৭৬ হাজার, জয়নাল আবেদিনের ২ লাখ ১০ হাজার, দুলাল হোসেনের ১ লাখ ১৫ হাজার, এরশাদুল হোসেনের ৮০ হাজার, জাহাঙ্গীর হোসেনের ৭০ হাজার ৭০০, সুরুজ্জামানের ২ লাখ ৩০ হাজার, রমজান আলীর ১ লাখ ৫০হাজার, মোখলেস আলীর ১১ হাজার ৩০০, এরশাদ হোসেনের ১ লাখ ৩০হাজার, রাশেদুল ইসলামের ৮২ হাজারসহ সর্বমোট ১৩ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেন ইজারাদারের লোকজন।

সংঘর্ষে প্রায় ১০জন আহত হলেও গুরুতর আহত হাছান আলী ও মোখলেছ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের আছাদ আলীর ছেলে মামুন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আকবর আলীর ছেলে আব্দুল মালেক, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়া গ্রামের মোফাখ্খারুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ জানান, ব্যবসায়ীরা আমার কাছে এসে অভিযোগ করেছেন। আমি ইজারাদারকে ডেকেছি এবং অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর

আপডেট সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪