নওগাঁ শহরের দুটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত চক্রের চিহ্নিত ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযান চালিয়ে আজ ভোরে সাভারের আশুলিয়া থেকে ডাকাত দলের প্রধান মাহবুব মন্ডলকে আটক করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্ততে নাটোরের শিংড়া থেকে অন্যদের আটক করে পুলিশ।
এসব ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্বদেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন।
গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারে আসামিদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
Leave a Reply